1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অপরাধতত্ত্ব বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
আজ ২৮ জানুয়ারি ২০২৪ খ্রি. রবিবার, এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে ২০২২ সালের ২য় ষান্মাসিক বিভাগীয় পরীক্ষার তৃতীয় দিনে অপরাধতত্ত্ব(পুস্তক ব্যতীত) বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে শহীদ মুক্তিযোদ্ধা এম. শামসুল হক পাবলিক স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা হতে দুপুর ০১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় ২১টি ইউনিটের মোট ২৩৫ জন এসআই(নিরস্ত্র) অংশগ্রহণ করেন।
সম্মানিত ডিআইজি মহোদয় পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।এ সময় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার (অপারেশনস) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নেছার উদ্দীন আহমেদ পিপিএম-সেবা, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com