1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন রায়গঞ্জে “খোলা বার্তা”র ১ম বর্ষপূর্তি উদযাপন সাতক্ষীরায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেরে হাত ভেঙ্গে দিলেন বিএনপি নেতাকর্মীরা বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ লোডশেডিংয়ের তথ্য লুকাচ্ছে বিদ্যুৎ সংস্থা ইবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার

বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনের রোডম্যাপ চায় -তুহিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন ও কারামুক্তি উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে গণসংবর্ধনা প্রদান ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ই মে) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা ও জনসমাবেশে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিয়া পরিবারের অন্যতম সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান। বিকাল ৩টার মধ্যেই ডোমার হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তুহিন মঞ্চে উপস্থিত হলে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। আবেগাপ্লুত তুহিন হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন। এ সময় তার সহধর্মিণী তার পাশে ছিলেন।
এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক পন্থায় জাতীয় নির্বাচন হবে। বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনের রোডম্যাপ চায়। দুর্ভাগ্য, আমরা এখন পর্যন্ত রোডম্যাপ পাইনি। আমরা সন্দিহান- সরকারের কিছু কিছু উপদেষ্টারা বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, হয়তোবা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়। তাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিৎ যে, জনগণের রায় ছাড়া দেশ পরিচালনা করার অধিকার কারো নাই।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com