1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নআওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন (৬০), নিমাইদীঘি গ্রামের আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম (৪৫) ও সান্তাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সান্দিড়া গ্রামের যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন তুহিন (৩৫)।সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নামউল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান,আওয়ামী লীগের দুইজন নেতা ও এক কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com