1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

মানিকগঞ্জে বসত বাড়িতে আগুন

আল আমিন সরকার সোহাগ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা আন্দারমানিক এলাকায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বেউথা আন্দারমানিক ফিফ রেস্টুরেন্ট সংলগ্ন প্রবাসী নুর ইসলামের ভাড়াটিয়া আজিজুলের ঘরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোন প্রাণহানীর ঘটনা ঘটে নি।আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় ১৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান,বেউথা আন্দারমানিক এলাকার ফিফ রেস্টুরেন্টের পাশে প্রবাসী নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া আজিজুলের ঘরে সন্ধ্যা ৫ টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।সেখান থেকে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় আনুমানিক ১ লক্ষ টাকার মালামাল।প্রতিবেশী আলিম খান জানান,হঠাৎ চিৎকার শুনে রাস্তায় এসে দেখি ঐ বাড়ির অনেক উচু পর্যন্ত আগুন দাউদাউ করে জ্বলছে।
মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফারুকুল ইসলাম বলেন,দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের ১ টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে।ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com