1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ: আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বারহাট্টায় ২ লাখ ৮০ হাজার টাকার চেক হলো ‘২৮ লাখ’ জালিয়াতির অভিযোগ ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ডাসারে, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আসন্ন জাতীয় এয়োদশ নির্বাচন নিরাপত্তা পর্যালোচনায় বরগুনায় নৌ প্রধান নেত্রকোনায় ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ জামালপুরসহ তিন জেলায় বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে প্রেস ব্রিফিং

সেচ্ছাসেবকদের তালিকা গঠনে কর্মশালা

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৯ বার পড়া হয়েছে
দ্রুত মানবিক সহায়তা প্রদানের জন্য বরগুনায় সেচ্ছাসেবীদের তালিকা গঠনের লক্ষ্যে আমতলীতে স্টেক হোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর মাধ্যমে বরগুনায় সেচ্ছাসেবকদের তালিকা গঠনের  (ভলান্টিয়ার পোল) প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ লক্ষ্যে আমতলী উপজেলায় আয়োজিত কর্মশালায় স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ ৪০ জন অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন। এসময় আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন,  গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল ওহাব আকন, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, উদীচী শিল্পী গোষ্ঠীর নাসরিন শিপু, জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
কর্মশালা থেকে জানানো হয়, সেচ্ছাসেবীদের তালিকা গঠনে প্রতিটি উপজেলা ও ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকবে এবং সেচ্ছাসেবীদের তালিকা উন্মুক্ত করা হবে। যারা ভবিষ্যতে যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারী সংগঠনের সাথে কাজ করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম জাগো নারীর ভূয়সী প্রশংসা সহ ভলান্টিয়ার পুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করার আস্বস্ত করেছেন। তিনি বলেন, ছাত্রজীবনে আমিও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেছি। এটি একটি মহৎ উদ্যোগ। ভলান্টিয়ার পুলের মাধ্যমে আমাদের আমতলী উপজেলার সেচ্ছাসেবী কাজকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। যেকোনো প্রয়োজনে আমি সহযোগিতা করব।
জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, বিগত দিনেও জাগোনারী সকলের মতামত ও সচ্ছতার সাথে সকল প্রকার কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ভলান্টিয়ার পুলের এই প্রকল্পও সকলের মতামত ও সচ্ছতার মাধ্যমে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে জাগোনারীর পক্ষ থেকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com