1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

শীতার্তদের মাঝে রাবি ছাত্রলীগের কম্বল বিতরণ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে
অসহায়,গরিব ও ফুটপাতে বসবাসরত শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ। সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর মাঠে তারা এ কম্বল বিতরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত গরিব ও অসহায় শীতার্তদের মাঝে তারা ৫০০টি কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি ডা.আনিকা ফারিহা জামান অর্ণা। এছাড়াও রাবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সৃষ্টিলগ্ন থেকেই আর্ত-মানবতার সেবায় নিয়োজিত। আমরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সহযাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারী, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াতে এই শীতবস্ত্র বিতরণ করি।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে যেমন বদ্ধপরিকর  তেমনি মানবিকতায়ও অগ্রদূত। এরই ধারাবাহিকতায় আজ শেখ রাসেল মাঠে আমরা পাঁচ শতাধিক কম্বল বিতরণ করি। এই শীতে মানুষ কাঁপছে, সেই কথা মাথায় রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আজ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com