1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

৬ মাস পর ফিরলেন কফিনবন্দি হয়ে

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪২০ বার পড়া হয়েছে
প্রায় পৌনে চার মাস আগে সৌদি আরবের একটি ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় লক্ষ্মীপুরের ইউসুফের (২৫)। এর আগে মাত্র দুই মাস আগে পরিবারের সবার ভাগ্য ফেরাতে প্রবাসে পাড়ি জমিয়ে ছিলেন তিনি। তবে স্বাভাবিক আর উৎসবমুখরতা নিয়ে বাড়ি না ফিরে কফিনবন্দি হয়ে বিষাদের ছায়া হয়ে বাড়িতে আসলেন ইউসুফ।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামের মো. ইব্রাহীমের ছেলে। চার ভাইয়ের মধ্যে পরিবারের সবার ছোট সন্তান ছিলেন ইউসুফ।
এর আগে সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহের কফিন আসে। সেখান থেকে পরিবারের লোকজন কফিন গ্রহণ করে বাড়ি নিয়ে আসে।  ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল বলেন, ‘ভাইকে জীবিত পাইনি, বিমানবন্দর থেকে তার মৃতদেহের কফিন এনেছি। এর চেয়ে বেদনা আর কি হতে পারে।’
দেশে থাকাকালীন ইউসুফের মোবাইল মেরামতের ব্যবসা ছিল। সংসারের অভাব গোছাতেই সেই ব্যবসা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান তিনি। স্ত্রী ও আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার। ইউসুফকে হারিয়ে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, গত বছরের ৫ অক্টোবর সৌদি আরবের আভা শহরে একটি তিন তলা ভবনের উঁচুতে সাইনবোর্ড লাগাতে গিয়ে সেখান থেকে পড়ে মৃত্যু হয় ইউসুফের।কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলেও সেদেশের কোম্পানির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। বরং পরিচিতজনদের আর্থিক সহায়তায় মরদেহ দেশে আনতে পেরেছে তার পরিবার
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com