1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

কলাপাড়ায় রুবেল প্যাদার মা টেলিকম দোকানে চুরি

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাটখোলা বাজারে চুরির ঘটনা ঘটেছে। বাজার সংলগ্ন মা টেলিকম নামক মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানের মালিক মোঃ রুবেল প্যাদা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানের ঝাপ কেটে ভিতরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ৪০টি বাটন ফোন, নগদ ১০ হাজার টাকা, ১০ হাজার টাকার মোবাইল মিনিট কার্ড, ২০টি টর্চ লাইট এবং বিদ্যুৎ সঞ্চালনের তারসহ অন্যান্য সামগ্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত। স্থানীয়রা জানান, বাজারে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে এবং রাতের বেলায় কোন প্রকার পাহারার ব্যবস্থা নেই। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। মোঃ রুবেল প্যাদা বিষয়টি কলাপাড়া থানায় অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের শনাক্ত করা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com