1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

চট্টগ্রামে পাহাড়তলীতে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

আকিব হুমায়ুন জয়
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ জুবায়েরসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। র‌বিবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তির মা‌ধ্যমে এই তথ্য নি‌শ্চিত করে র‌্যাব-৭। র‌্যাব সূত্রে আরো জানা যায়, মামলার পলাতক আসামি মোঃ জুবায়ের নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কট্টালী বণিক পাড়া এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গত ৩১ মে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে অপর একটি আভিযানিক দল নগরীর পাহাড়তলী থানাধীন পাঠানপাড়া এলাকা হতে সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ রিয়াজ প্রকাশ রিয়াদ প্রকাশ আলভী (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নগরীর পাহাড়তলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com