1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

আকিব হুমায়ুন জয়
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্র-সস্ত্র সহ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

রবিবার (১ জুন) সংশ্লিষ্ট থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, গতকাল শনিবার রাতে থানার এশিয়ান হাউজিং সোসাইটির এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মীর মোঃ হাসান (২৩), নুর মোহাম্মদ কালু প্রকাশ আব্দুল কালু (৩১), মোঃ সোহেল (২৬), মোঃ রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) ও মোঃ রুবেল হোসেন প্রকাশ সামাদ প্রকাশ সামা (২০)।

পুলিশ সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটির ৫নং রোডস্থ সোসাইটির মাঠের পূর্ব পাশে পরিত্যক্ত ঘরের ভিতর দেশীয় তৈরি অস্ত্র-সস্ত্র সহ ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতরাসহ অজ্ঞাতনামা ১০/১১ জন ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আটককৃতদের হেফাজত থেকে ১টি কাঠের হাতলযুক্ত ছুরি, ১টি লোহার কাটার, ১টি বাই-সাইকেলের চেইন, ১টি স্টিলের কাটার প্লাস, ১টি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, ১টি কাঠের হাতলযুক্ত ছুরি, ১টি স্টিলের ছোট পেপার কাটার, ১টি কাঠের হাতলযুক্ত ছুরি জব্দ করা হয়।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রাতের আধারে সিএনজি, অটোরিক্সা, রিক্সা ও পায়ে হেটে চলাফেরা করে।

বিশেষ করে ভোর বেলায় সাধারণ যাত্রী ও পথচারীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। ধৃত আসামিরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অন্ধাকারাচ্ছন্ন ও নিরিবিলি স্থানে তাদের ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে।

পুলিশ জানায়, আসামি মীর মোঃ হাসানের বিরুদ্ধে অত্র থানায় ৫টি মামলা, ২নং আসামি নুর মোহাম্মদ কালু প্রঃ আব্দুল কালুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় প্রায় ১২টি মামলা, ৩নং আসামি মোঃ সোহেলের বিরুদ্ধে ২টি মামলা, ৪নং আসামি মোঃ রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে ১টি মামলা, ৫নং আসামি মোহাম্মদ আলীর ০২টি মামলা, ৬নং আসামি মোঃ রুবেল হোসেন প্রঃ সামাদ প্রঃ সামার বিরুদ্ধে অত্র থানায় ১টি মামলা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com