1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

সান্তাহারে সেনাবাহিনীর অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-৩

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
সান্তাহারে সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ তিন নারী-পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাত ৮ টার দিকে সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন মুস্তাসিন জানান, সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় চিহ্নত মাদক ব্যবসায়ী হযরত আলী খাঁনের বসড় বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর টিমের উপস্থিতি টের পেয়ে মূল আসামি হযরত আলী দৌঁড় পালিয়ে গেলেও সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় একজন নারী ও দুইজন পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের তল্লাশী করে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া সদরের নামাজঘর ট্রাকস্ট্যান্ড এলাকার রাজু শেখের স্ত্রী রুবি বেগম (৫০), সান্তাহার নতুন বাজার এলাকার হযরত আলী খানের ছেলে শাকিল (২২) ও একই এলাকার আশরাফুল ইসলাম সেন্টুর ছেলে আমির হামজা (২৫)।
অভিযানে থাকা সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, গ্রেপ্তার তিন মাদক কারবারির মধ্যে রুবি বেগমের নামে বিভিন্ন থানায় আটটি এবং শাকিলের নামে তিনটি মামলা রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com