1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

৩০০০ গাড়িবাহী জাহাজে আগুন, ২২ নাবিক নিরাপদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আলাস্কার উপকূলে ৮০০টি ইলেকট্রিক গাড়িসহ প্রায় ৩ হাজার গাড়ি বহনকারী একটি কার্গো জাহাজে আগুন লাগার পর এর ২২ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ‘মর্নিং মিডাস’ নামের এই লাইবেরীয় পতাকাবাহী জাহাজটি আলাস্কার অ্যাডাক দ্বীপ থেকে ৩০০ মাইল (৪৮২.৮ কিমি) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। আগুন লাগার পর নাবিকরা আগুন নেভাতে ব্যর্থ হলে লাইফবোটের মাধ্যমে তাদের সরিয়ে নেওয়া হয় এবং আশেপাশে থাকা একটি বাণিজ্যিক জাহাজে স্থানান্তর করা হয়। কোম্পানির বরাত দিয়ে জানানো হয়, প্রথমে জাহাজের একটি ডেক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এখানেই ইলেকট্রিক গাড়িগুলো রাখা ছিল। সেখান এখন পর্যন্ত জানা যায়নি জাহাজটি কোন কোম্পানির গাড়ি বহন করছিল। চীনের ইয়ানতাই বন্দর থেকে ২৬ মে যাত্রা শুরু করা জাহাজটির গন্তব্য ছিল মেক্সিকোর লাজারো কারদেনাস বন্দরে। উদ্ধার অভিযানে একটি কাটার জাহাজ ও একটি বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড। ঘটনাস্থলে তিনটি সহায়ক জাহাজও পৌঁছে গেছে বলে জানানো হয়েছে। বিশ্বজুড়ে বিমা কোম্পানিগুলোর জন্য জাহাজে আগুন এখন অন্যতম বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষত, গাড়িবাহী জাহাজ, কন্টেইনার শিপ এবং রো-রো শিপগুলোতে আগুন লাগার ঘটনা বেড়েই চলেছে। বিমা প্রতিষ্ঠান অ্যালিয়াংজ কমার্শিয়ালের ২০২৫ সালের নিরাপত্তা ও শিপিং পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সব ধরনের জাহাজে অগ্নিকাণ্ডের সংখ্যা ছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই ধরনের বড় জাহাজে অগ্নিনির্বাপন ও উদ্ধারকাজ অত্যন্ত জটিল হওয়ায় ঝুঁকির মাত্রা এখনও অত্যন্ত উদ্বেগজনকভাবে উচ্চ। এ ঘটনায় জাহাজটির বিমা প্রতিষ্ঠান স্টিমশিপ মিউচুয়াল কোনও মন্তব্য করেনি। বর্তমানে জাহাজটি উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে জোডিয়াক মেরিটাইম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com