1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি

ফরিদপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ , থানায় এজাহার দায়ের

নাজিম বকাউল , ফরিদপুর
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার কোমরপুর নিবাসী খন্দকার সাদিক রেজা আরিফ ,  খন্দকার সাব্বির রেজা তারেক ,  খন্দকার আইদুজ্জামান রাব্বি ওরফে রাব্বি খন্দকার  ,জাহিদ শেখ  সহ অজ্ঞাতনামা ২০/২৫জনের নামে কোতয়ালী থানায় ভাংচর , লুটপাটের অভিযোগে  ১২ ই জুন ,২৫ ইং  এজাহার  দায়ের করেন  একই এলাকার নাজমা আক্তার , স্বামী – মৃত খন্দকার সফিউজ্জামান ।
তার  লিখিত অভিযোগে জানা যায় , পূর্ব শত্রুতার জের ধরে গত  শুক্রবার  ৬ ই জুন দিবাগত  রাতে  অনাধিকার ভাবে তার  বাড়ীতে প্রবেশ করে বাড়ীঘর দেখা-শোনায় নিয়োজিত  শাকিব শেখ কে মারধর করে । শাকিব শেখ প্রাণ ভয়ে অন্যত্র পালিয়ে গেলে আসামীরা ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে  বাড়িতে  প্রবেশ করিয়া বাড়ী ঘর ভাংচুর করে। আমার ঘরে খাটের তোষকের নিচে থাকা দেড় লক্ষ  টাকা , বাড়ির চারপাশে  লাগানো ৯টি ও ঘরের অভ্যন্তরের  ২টি সিসি ক্যামেরা ভাংচুর , টেলিভিশন, চেয়ার, টেবিল, তৈজসপত্র লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০০/- থেকে ২,০০,০০০/- টাকা।
এজাহারে তিনি আরো উল্লেখ করেন ,  বিগত ২০/০৫/২০২৩ইং তারিখে আমার ছোট ছেলেকে আসামীদ্বয়েরা  জীবননাশের জন্য ও আমাদের সম্পত্তি জবর দখলের জন্য কুপিয়ে জখম করে। এ ব্যাপারে একটি মামলা করা হয়  যার  মামলা নং- ৮৯/২০২৩।

নাজমা আক্তারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তার স্বজনেরা ।

শনিবার দুপুরে উক্ত বাড়িঘর ভাংচুর ও  লুটপাটের  অভিযোগের এজাহারের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কবির আহমেদ জানান , অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলমান ।  অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com