1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

কুড়িগ্রাম জেলার রাজারহাটের অপহরনের স্বীকার মোঃ আনিছুর রহমান(২৮) অবশেষে উদ্ধার

হাসান মোঃ মহসিন কামাল (ষ্টাফ রিপোর্টার) কুড়িগ্রাম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যনন্দ ইউনিয়নের পশ্চিম মনঃশ্বর গ্রামের মৃত- কফিল উদ্দিনের ৪র্থ পুত্র মোঃ আনিছুর  রহমান(২৮) গত-০৮ জুন২০২৫ ইং সন্ধা অনুমান ৭ঃ৩০ ঘটিকায় তিস্তা কলেজ গেটের সামনে অবস্থিত বাসষ্টান্ড হইতে নিখোঁজ হয়েছে। পরিবার সূত্রে জানাযায় গত ০৮ জুন ২০২৫ ইং বেলা ০২ঃ০০ ঘটিকায় তিস্তা বাসষ্ট্যান্ড সংলগ্ন তার বোনের বাড়ীতে দাওয়াত খেতে যায় এবং সেখানে অবস্থান করে সন্ধা ৬ঃ০০ ঘটিকায় তার বোন ও বোন জামাইকে বি-বাড়িয়ার  উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেন এবং বাসষ্ট্যান্ডে অবস্থানরত  অন্য আত্বীয়দের সহিত কুশল বিনিময় করে   সন্ধা ০৭ঃ৩০ ঘটিকার সময় বাড়ীতে যাবেন বলে মোবাইল ফোনে পরিবারকে অবগত করেন। কিন্তু রাত ৮ঃ৩০ ঘটিকা পর্যন্ত সে বাড়ীতে না ফেরায় তার বড় ভাই মোখলেছুর রহমান তার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পায়। পরে তার বড় ভাই তিস্তা বাসষ্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বাসষ্ট্যান্ডে আসলে জানতে পারেন ১৫/২২ লোক আনিছুর রহমানক পথ রোধ করে এবং তার সাথে থাকা  নিজ নামীয় ক্রয়কৃত সুজুকি জিকঝার এস এফ ২৫০ সিসির মোটরসাইকেল খানা ছিনিয়ে নেয় ঐ সময় গাড়ীটি চালিয়ে ০২ জন লোক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আরও বাকী ১৫/২০ জন লোক অপহরন করে আনিছুর রহমানকে জোড় করে একটি কালো রং এর মাইক্রোবাসে যাহার নং ঢাকা মেট্রো চ- ১৬-১৮৪৮  গাড়ীটির চালক  জাকির হোসেন সহ তুলে নিয়ে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা অতিক্রম করে রংপুর জেলার কাউনিয়া/ পীরগাছার দিকে চলে যান। আনিছুর রহমানের পরিবার সূত্রে জানাযায় গত – ১৩/০৯/২০২৪ ইং তারিখে সে পার্শবর্তী উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্ল্যা গ্রামের জৈনক আইয়ুব আলীর মেয়ে আখিঁ আক্তারকে বিয়ে করেন এবং তাদের মধ্যে পারিবারিক কলোহ বিবাদ সৃষ্টি হলে গত-০২/০৪/২০২৫ ইং আনিছুর রহমান তার স্ত্রীকে কাজী অফিসের মাধ্যমে তালাক প্রদান করেন। এ নিয়ে আখিঁর পরিবারের সহিত আনিছুর রহমানের বিবাদ ও মনোমালিন্য চলিতেছে তার পরিবারের ধারনা  হয়তো আখিঁর পরিবার অসৎ উদ্দেশ্যে  তাকে অপহরন করেছেন।নিখোঁজের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে আনিছুর রহমান ও তার মোটর সাইকেলের সন্ধান না পেলে ভবিষ্যৎ এর জন্য লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়রী(জিডি) করেন। জিডি নং-৪৬১, তারিখ-০৮/০৬/২০২৫ ইং। এজাহার সূত্রে
 জানা যায়  অপহরনের পর আনিছুরকে রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকায় জৈনক রিন্টু মিয়ার বাড়ীতে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে এলোপাথাড়ি মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে একটি ফাঁকা  কাবিন নামায় ও ০৯ টি প্রতিটি ১০০ টাকা মুল্য মানের ফাঁকা নন জুডিশিয়াল ষ্ট্যামে স্বাক্ষর নেয় এবং সাথে থাকা নগদ-১,৫৬০০০/-,একটি আই ফোন মডেল-১৩, ০৪ টি ক্রেডিট কার্ড, সহ প্রয়োজনীয় ব্যবহৃত মালামাল নিয়ে নেয়। গত-১১/০৬/২৫ ইং তারখের লালমনিরহাট সদর থানার এজাহার ও পরিবার সূত্রে জানাযায়  গত – ১০/০৬/২০২৫ ইং তারিখে গোপন সংবাদের ভিক্তিতে অপহৃত আনিছুর রহমানকে লালমনিরহাট সদর থানা পুলিশ ও উলিপুর থানা পুলিশে তার সাবেক স্ত্রীর গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের  উত্তর সাদুল্ল্যা হতে উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসেন এবং তার পরিবারের বড় ভাইয়ের জিম্মায় পরিবারের নিকট হস্তান্তর করেন। এ ব্যাপারে আনিছুর রহমান পরের দিন অর্থাৎ ১১/০৬/২৫ ইং লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং থানা কর্তৃপক্ষ  উক্ত অভিযোগটি এজাহার হিসেবে গন্য করেন- মামলা  নং-২৫/৩২৯, তারিখ-১১/০৬/২৫ ইং সময়-১২ঃ০৫ ঘটিকা। আনিছুর রহমান শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে  তাকে গত-১২/০৬/২৫ ইং তারিখ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com