1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে ২৯ মামলায় ৭৪ হাজার একশত টাকা জরিমানা

আমিরুল
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
 ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে পলাশবাড়ী  মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ২৯টি মামলায় ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৪ জুন/২৫) ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা) মোহাম্মদ মুনতাসির মারুফ।এ সময় গাইবান্ধা বিআরটিএর মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল ও অফিসের কর্মচারীরা এবং জেলা ট্র্যাফিক পুলিশের টিআই মহিউদ্দিনসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সড়কে চলাচলরত বিভিন্ন গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৯টি মামলায় ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করে এই ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে বিআরটিএ গাইবান্ধার মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল বলেন, ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে এবাবের ঈদেও সড়কে অনেক প্রাণ ঝরে গেছে। সড়কে নির্ধারিত গতির বেশি গাড়ি চলাচলে দুর্ঘটনা বেশি হয়। গাড়ি ও চালকের সব কাগজপত্র যাচাই বাছাই করে দেখা হয়। পলাশবাড়ী ট্র্যাফিক পুলিশের টিআই মহিউদ্দিন বলেন, মোটরসাইকেল, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক, বাস, প্রাইভেটকারের কাগজপত্র ও ফিটনেস ঠিক না থাকায় মামলা দেওয়া হয়। বাসের বেশি জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা) মোহাম্মদ মুনতাসির মারুফ বলেন, ঈদ পরবর্তী কর্মস্থলমুখী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাড়ির, চালক ও কাগজের ত্রুটি থাকায় মামলা হিসেবে অর্থদন্ড করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com