1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়ীতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

মো সুমন মাহমুদ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে  চিকিৎসক দম্পতির বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
শনিবার (২১ জুন) রাত ৩ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি বাজারের পশ্চিমে পাশে চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, রাত ৩টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল মই দিয়ে দোতলার বারান্দায় উঠে। এসময় তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহতর্কাকে ঘুম থেকে ডেকে তোলে তার মাথা কাঁথা দিয়ে ঢেকে দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এসময় তার স্ত্রী মাওনা চৌরাস্তা আল রাজি হাসপাতালের গাইনী চিকিৎসক মৌসুমী আক্তার লিজাকেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন এবং আলমারী ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা ওই বাড়ীতে প্রায় আধা ঘন্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যম কর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, রাস্ট্রীয় সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ী পরিদর্শন করেছে। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে  উপজেলার বরমী ইউনিয়নের মাওনা বরমী আঞ্চলিক সড়কে চলন্ত গাড়ি আটকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় এক সিএনজি চালক ও চলন্ত গাড়ি চাপায় ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com