1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

যৌথবাহিনীর হাতে আটক খুলনা ওয়ার্ড বিএনপি সভাপতিসহ ৪ জন, অস্ত্র ও মাদক উদ্ধার

সাকির আল মাহমুদ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

খুলনা নগরী হত্যা, অজ্ঞাত লাশ, হত্যা চেষ্টা, চাঁদাবাজিসহ নানা অপরাধে অপরাধীদের স্বর্গরাজ্য পরিনত হয়েছে। সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২১ জুন (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা ৩০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোল্লা বুলবুলসহ ৪ সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃতরা হলেন খুলনা ৩০নং ওয়ার্ড বিএনপি সভাপতি ১) সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), পিতা-বাবুল মোল্লা, টুটপাড়া মেইন রোড, খুলনা ২) তৌহিদুর রহমান (৪২), পিতা-মৃত শেখ হাবিবুর রহমান, টুটপাড়া মেইন রোড, খুলনা ৩)  আরিফ হোসেন (৩১), পিতা-শফিকুল ইসলাম মোল্লা,  টুটপাড়া মেইন রোড, খুলনা এবং ৪) তাসফিকুর রহমান (১৯), পিতা-তৌহিদুর রহমান, টুটপাড়া মেইন রোড, খুলনা।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি,  ১টি রিভলবার, ১টি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয়  ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রানুযায়ী, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এসব বিষয়ে আসামিদের কাছ থেকে তথ্য নেয়া হচ্ছে। এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে খুলনা থানায় বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে ১টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com