1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

কালিয়াকৈরে কারখানায় ডাকাতি

নাজমুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রোববার রাতে সোহাগ এগ্রো কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় কারখানার নিরাপত্তাকর্মী ও অন্যন্য স্টাফ ও কর্মচারীদের হাত পা বেধেঁ কম্পিউটার,ইলেকট্রিক মালামাল ও নগদ অর্থসহ প্রায় ৬৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় খবর পেয়ে সোমবার সকালে  ঘটনাস্থল পরির্দশন করেন কালিয়াকৈর থানার পুলিশ ।
কারখানা কতৃপক্ষ ও পুলিশ সূত্র জানায় রোববার রাতে আনুমানিক দুইটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল কারখানার নিরাপত্তা বেষ্টনির কাটা তারের বেড়া কেটে দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এসময় কারখানার নিরাপত্তাকর্মীসহ ভিতরে থাকা ১৫ থেকে  ১৮ জনের মতো কর্মচারীর হাত পা বেধে ফেলে। পরে কারখানার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন  করে ফেলে। পরে কারখানার বৈদ্যুতিক তার ,সার্কিট ,ইলেকট্রিক মালামাল,দুইটি কম্পিউটার ,১ টি ল্যাপটব,একটি ওজন মাপনের ব্রীজ স্কেল, সিসি ক্যামেরার মেশিনারিজ ও নগত ১ লাখ ৩৫ হাজার নগদ অর্থ লুট করে। এদিকে মেইন গেইটের তালা ভেঙ্গে ডাকাতদের সাথে আনা একটি পিকাআপ ভ্যানে ভর্তি করে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। ভোর চারটার দিকে ওই কারখানার একটি মাল ভর্তি গাড়ি ভিতরে প্রবেশ করে গাড়ির চালক দেখতে পান সবার হাত পা বাধা অবস্থায় পরে আছে। পরে বিষয়টি কারখানার মালিক ও ম্যানেজারকে জানালে ভোরেই তারা এসে কর্মচারীদের হাত পায়ের বাধন মুক্ত করে বিষয়টি পুলিকে অবহিত করেন। পরে সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
কারখানার মালিক মোঃ জলিল উদ্দিন বলেন রাতে ডাকাতরা কারখানার ভিতর প্রবেশ করে। পরে কারখানার কর্মচারীদের হাত পা বেধে প্রায় ৬৫ লক্ষ  টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা  নিতে প্রস্তুতি চলছে ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন কারখানা পরিদর্শন করেছি ডাকাতির সত্যতা মিলেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে মালামাল উদ্ধারে চেষ্টা অব্যহত রয়েছে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com