1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে আশা বাচিয়ে রাখলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টারঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পড়া হয়েছে

আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা বাচিয়ে রেখেছে। মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্তর জোড়া সেঞ্চুরির পর তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের দূরন্ত বোলিংয়ে বড় ব্যবধানে জয়ী হয় টাইগাররা।

বাংলাদেশ দল বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে দুই পয়েন্ট নিয়ে। বাংলাদেশের নেট রান রেট ০.৩৭৩। শীর্ষে থাকা শ্রীলঙ্কার রান রেট ০.৯৫১। আফগানিস্তানের নেট রান রেট -১.৭৮০। শেষ ম্যাচে আফগানিস্তান কেবল শ্রীলঙ্কাকে পরাজিত করলেই হবে না, জিততে হবে অনেক বড় ব্যবধানে যাতে রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে পারে।

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হওয়া আফগানদের জন্য তা মোটেও সহজ হবে না। তাই বলা যায় সুপার ফোরে বাংলাদেশের খেলার সম্ভাবনা উজ্জ্বল।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর একেবারে খাদের কিনারায় চলে গিয়েছিল বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের কোন বিকল্পই ছিল না। তিনজন খেলোয়াড় এবং ব্যাটিং অর্ডারে পরিবর্তন ঘটিয়ে সফল হন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাাটিং এবং বোলিংয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েই কুপকাত করেন আফগানদের। মিরাজ ও শান্তর সেঞ্চুরি ছাড়াও দ্রুত গতিতে রান তোলেন সাকিব ৩২ ও মুশফিক ২৫। ওপেনার নাইম শেখ করেন ২৮ রান। এ ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন মিরাজ। লোয়ার অর্ডার ব্যাটার মিরাজ দলের প্রয়োজনে ওপেনিংয়ে নামেন এবং ১১২ রান করেন। হাতের আংগুলে ব্যথা পাওয়ায় তিনি রিটায়ার্ড হার্ট হন।

কিছুদিন আগে দেশের মাটিতে এই আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ দল। তাই ম্যাচের আগে বেশ চাপের মধ্যে ছিল সাকিব বাহিনী। কিন্তু মাঠে চমৎকার খেলে সে চাপ কাটিয়ে উঠে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ দল। মিরাজের ১১২ (রিটায়ার্ড হার্ড) এবং শান্তর ১০৪ রানের উপর ভর করে বাংলাদেশ দল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায়। কারণ এর আগে আফগানিস্তান ওয়ানডে ক্রিকেটে পরে ব্যাটিং করে কখনই তিনশ রানের কোটা অতিক্রম করতে পারেনি। কিন্তু এ কঠিন লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে গুরবাজের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ইব্রাহিম এবং রহমত শাহ দারুন ব্যাটিং করে বাংলাদেশ দলকে বেশ চাপের মধ্যে ফেলে দেন। বিশেষ করে ইব্রাহিম ছিলেন বেশ সাবলিল। এ দুজন বলতে গেলে প্রয়োজনীয় গতিতেই রান সংগ্রহ করেন। দলীয় ৭৯ রানে রহমত শাহ আউট হলেও দলকে এগিয়ে নিতে থাকেন ইব্রাহিম। এর পর হাসমতউল্লাহও দারুন ব্যাটিং করে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। ইব্রাহিম ব্যক্তিগত ৭৫ রানে আউট হলে চাপে পরে আফগানরা। এর পর প্রয়োজনীয় গতিতে রান তুলতে না পারায় পরের দিকের ব্যাটাররা দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করতে গিয়েই উইকেট হারাতে থাকেন। শেষ পর্যন্ত তারা ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অল আউট হলে ৮৯ রানে জয়ী হয় বাংলাদেশ দল।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com