1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

হবিগঞ্জের জনপ্রিয় ফুটবলার হামজা গ্রামের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে

তুহিনুর রহমান তালুকদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নিজ এলাকার কৃতি সন্তানকে দিয়েছে রাজকীয় সংবর্ধনা। আজ (১৭ মার্চ) সোমবার বেলা ১২ টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দিয়ে ছাদখোলা মাইক্রবাসে করে নিয়ে আসা বেলা সাড়ে ৩ টায় পৈত্রিক নিবাস বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের পৈত্রিক বাড়িতে। সাথে ছিলেন মা, স্ত্রী ও সন্তান। ক্লাব লেস্টার সিটি তারকা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিকেল সাড়ে ৩ টায় সময়ে আসেন পৈত্রিক বাড়িতে। এরপর স্থানীয় গ্রামবাসি তাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা সভায় বাংলাদেশ জিন্দাবাদ বলে শেষ করেন। স্থানীয়রা জানান, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে এসেছেন হামজা চৌধুরী। তার আগমন উপলক্ষে গ্রামেরবাড়ি স্নানঘাট সেজেছিল বর্ণিল সাজে। পুরো গ্রাম জুড়ে চলছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ শিশু সকলেই তাকে বরন করেন নিয়েছে বিভিন্ন মাধ্যমে। তাদের দাবী বাংলাদেশর সবচেয়ে বড় স্টার ফুটবলার হামজা তাদের গ্রামে জন্মগ্রহন করেছিলেন। এখন দেশবিদেশে তার জন্মভূমি স্নানঘাট একনামে জানে এবং চিনে। হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী জানান, হামজা দেশের জন্য খেলতে আসছে। আমি আশা করি ভারতের সাথ অভিষেক ম্যাচে জয়লাভ করার মধ্যে দিয়ে স্মরনীয় হয়ে থাকবে। উল্লেখ্য- ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com