1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কেন্দুয়া থানার ওসির মতবিনিময় ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় রূপপুর প্রকল্পের রুশ নাগরিক বহনকারী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত, আহত ৩ বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল

পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

মোঃআফজাল হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় ৬৫ (পঁয়ষট্টি) পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শাহিন আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
গতকাল  মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় পত্নীতলা থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন মাটিন্দর ইউনিয়নের শশাইল বাজারে অভিযান চালানো হয়। উক্ত বাজারের জনৈক মোঃ ইছাহাক-এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামী মোঃ শাহিন আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ৬৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত শাহিন আলম পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের দক্ষিণ কাজীপাড়া গ্রামের মোঃ আবুল খালেকের ছেলে।
এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com