1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কেন্দুয়া থানার ওসির মতবিনিময় ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় রূপপুর প্রকল্পের রুশ নাগরিক বহনকারী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত, আহত ৩ বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কেন্দুয়া থানার ওসির মতবিনিময়

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাহিত্য-সংস্কৃতি চর্চা, মাদক, জুয়া, অনলাইন জুয়া বন্ধসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে দল-মত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের এবং বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা অতীব গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদক, জুয়াসহ সকল ধরণের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।”

​অনুষ্ঠানের একপর্যায়ে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গীতিকবি মো. আব্দুল হাই সেলিমের লেখা একটি চমৎকার গান পরিবেশন করেন বাউলশিল্পী কামরুল হাসান তালুকদার সবুজ।

​মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মাসহ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com