1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কেন্দুয়া থানার ওসির মতবিনিময় ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় রূপপুর প্রকল্পের রুশ নাগরিক বহনকারী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত, আহত ৩ বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেছেন, “ঈশ্বরদীর সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। আমি চাই, সাংবাদিকরা জনগণের কথা নির্ভয়ে তুলে ধরবেন, আর যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকরা ঈশ্বরদীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জবাবে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, “ঈশ্বরদীকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক রয়েছি এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে ইতিবাচকভাবে গ্রহণ করি।”
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম রাজা, আজিজুর রহমান খান, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ও সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ শহিদুল্লাহ খানসহ অন্যান্য সাংবাদিক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামানিক, নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে ঈশ্বরদীর উন্নয়ন, জনস্বার্থ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com