1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কেন্দুয়া থানার ওসির মতবিনিময় ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় রূপপুর প্রকল্পের রুশ নাগরিক বহনকারী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত, আহত ৩ বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত, আহত ৩

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (৩১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত মিলন মাতুব্বর ওই গ্রামের রব মাতুব্বরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পূর্ব শৌলডুবি গ্রামের মিঠু মাতুব্বরের বসতঘরের টিনের চালের ওপর হঠাৎ পল্লী বিদ্যুতের একটি মেইন তার ছিঁড়ে পড়ে। নিমেষেই পুরো ঘর ও টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা চার সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন— শেখ ওবায়দুর (৪১), মিঠু মাতুব্বর (৩৬) এবং তার স্ত্রী হেনা আক্তার (২৪)। তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠোনো হয়েছে।
পল্লী বিদ্যুতের সদরপুর জোনালের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শহিদুল ইসলাম জানান, ওই স্থানে বিদ্যুৎ সংযোগ থেকে জিআই তারের মাধ্যমে অবৈধ সংযোগ নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com