1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

মোরেলগঞ্জে খাল থেকে নিখোঁজ ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃ মহিম ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩দিন পরে জাকির খাঁন (৫০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বেলা ১০টার সময় মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যাংকের ঘাটের কাছে বারইখালী খালে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
সে জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খাঁনের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খাঁনের স্ত্রী নাছিমা বেগম মরদেহ সনাক্ত করেছেন।
নাছিমা বেগম বলেন, তার স্বামী মানষিক ভাবে সুস্থ্য ছিল না। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজিস্কুল রোড়ে মোল্লাবাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খাঁন প্রায়ই তাকে মারধর করতো। বাড়ি থেকে চলে যেতো। সর্বশেষ গত বুধবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে স্ত্রী নাছিমা বেগম কিছু বলতে পারেন নি।
এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহটি তোলা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com