1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

খুলনার বটিয়াঘাটায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ইন্দ্রজিৎ টিকাদার
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে
খুলনার বটিয়াঘাটা উপজেlলার সুকদাড়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধর জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে । ঘটনার সাথে জড়িত আপন বড় ভাই সহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত২৮ জুন শনিবার আনুমানিক রাত ৮ টার জমাজমির আইল সিমানার বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আপন বড় ভাইয়ের মধ্যে মারা মারি সৃষ্টি হয়।  এক পর্যায়ে নিহত ছোট ভাই শংকর মন্ডল আপন বড় ভাই স্বপন মন্ডলকে ঘুষি মারলে তার আত্মচিৎকারে স্বপনের স্ত্রী কালিদাসি ও তার  পুত্রবধূ নূপুর ঘটনা স্থলে উপস্থিত হয় এবং শংকরের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে একপর্যায়ে স্বপন তার হাতে থাকা জিয়েলের লাঠি দিয়ে সজোরে শংকরকে আঘাত করে। ওই আঘাতে শংকর মন্ডল (৬০) মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দেয় । খবর পেয়ে খুলনা পুলিশ সুপার টি, এম মোশাররফ হোসেন’র নির্দেশে ও বটিয়াঘাটা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার’র তত্বাবধায়নে থানা পুলিশের এস আই আসাদুজ্জামান এর নেতৃত্বে ঘটনা স্থলে পৌঁছে নিহতের বড় স্বপন মন্ডল(৭৩), স্ত্রী কালিদাসি মন্ডল (৬৫) ও পূত্রবধু নূপুর মন্ডল (৩০) দের গ্রেফতার করে। এই ঘটনায় নিহত শংকরের স্ত্রী অঞ্জনা মন্ডল বাঁদী হয়ে গত ২৯ জুন ৩  জনকে আসামি করে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে । যার মামলা নং-০৯ । পুলিশ মামলাটি আদালতে প্রেরণ করে। আদালতের মামলা নং জি,আর৭৪/২৫ ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com