1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে ৫৩৯ পিচ টেপেন্ডাডল ট্যাবলেট ও ৮০০ গ্রাম গাজা সহ গ্রেফতার- ৩

আহসান হাবিব শিবলু
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—
🔹 মোঃ সবুজ মিয়া (৩৮), পিতা মৃত টুকু মন্ডল, গ্রাম: নিজ দূর্গাহাটা, গাবতলী।
তাঁর বসতবাড়ি থেকে ৮০০গ্রাম গাঁজা, ৫৩৯ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,২৪০ টাকা, এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
🔹 তার স্ত্রী হামিদা বেগম (৩৫)-কেও একই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
🔹 এছাড়াও গ্রেফতার করা হয়েছে শান্ত মিয়া (২৭), পিতা মৃত রুহুল আমিন, গ্রাম: সারোটিয়া পশ্চিমপাড়া। তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোঃ সবুজ মিয়া এবং তার স্ত্রী হামিদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। অভিযানে তাদের কাছে পাওয়া আলামত তা প্রমাণ করে।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আরাফাত এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম। পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন এসআই জাহিদ, কনস্টেবল আহসান হাবিব, নারী কনস্টেবল রূপাসহ সঙ্গীয় ফোর্স।
এই অভিযানের মাধ্যমে গাবতলীতে মাদক নির্মূল অভিযানে নতুন গতি সঞ্চার হয়েছে। ইতোমধ্যে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “অবশেষে মাদকের মূল উৎস ধরা পড়েছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com