1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শ্রীনগরে পুকুরে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ মা-বাবার বিরুদ্ধে

Md Hosen
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে দুই জমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি হত্যাকান্ড দাবি করে মা-বাবার দিকে অভিযোগ তুলেছেন আত্মীয়-স্বজনরা। পরে অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকায় মৃত দুই শিশুর বাড়ির পিছনের পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন শিশুদের চাচার শাকিব শেখ।
মৃত সামিয়া ও লামিহার বয়স ৫ মাস,তারা সোহাগ শেখ ( ২৮ ) ও শান্তা বেগম ( ২৪ ) দম্পতির দুই জমজ মেয়ে।
চাচা সাকিব শেখ জানান, রাত ৮ টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে আসলে শান্তা জানায় তার  স্বামী  বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সে সময় সোহাগ কে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে।
পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হলে। তাদের পেটভর্তি পানি ছিল।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে সন্দেহ শিশুদের মা-বাবার দিকে। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com