1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

যুবলীগ নেতা গ্রেফতার অতঃপর মুক্তি

আরিফ আবদুল্লাহ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

আজ ৮ জুলাই মঙ্গলবার পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার চন্ডিপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ যুবলীগের চন্ডিপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল বেপারীকে (পিতা মোক্তার আলী বেপারী) গ্রেফতার করে ইন্দুরকানি থানায় পাঠোনো হয়। পরবর্তীতে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ইন্দুরকানি থানার অধীনে চন্ডিপুর ইউনিয়নে অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা সিভিল পোশাকে আনুমানিক দুপুর ২ঃ০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চরবলেশ্বর গ্রাম থেকে উক্ত বাবুল বেপারীকে গ্রেফতার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখান থেকে তাকে ইন্দুরকানি থানায় পাঠানো হয়। থানা কর্তৃপক্ষ তাকে মাগরিবের আগে ছেড়ে দেয়। উক্ত বাবুল বেপারী তার পিতা মোক্তার আলী বেপারী ও তার ভাই ওহিদুল বেপারীর নামে লুটপাট, চাঁদাবাজি, জমি দখল, বিস্ফোরক ও ধর্ষণসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে । যার নং- ০৩/৬৯/২০২৪ ও ০২/১২/২০২৪ ইন্দুরকানি থানা। চন্ডিপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম এর কাছে গ্রেফতার ও ছেড়ে দেওয়ার বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন বাবুল জামিনে আছে। উক্ত গ্রামের চৌকিদার খলিল শেখ দুঃখ প্রকাশ করে বলেন আমরা কষ্ট করে আসামি গ্রেফতার করি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছেড়ে দিলে আমাদের কিছু করার নেই। উল্লেখ্য যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে পিরোজপুর শহরে গত ৪জুলাই ২০২৪ শুক্রবার সকালে উক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা মুখোশ পরে একটি বিক্ষোভ মিছিল করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com