1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

শিবচরে শিশু অপহরণের চেষ্টাকালে এক নারী আটক

অপি মুন্সী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলার শিবচরের ৯৬ নং সোনামিয়া মাদবরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফারহানা (৫ বছর) নামের এক শিশুকে অপহরণের চেষ্টার সময় আজ বুধবার (১৬ জুলাই) এক নারীকে আটক করেছে এলাকাবাসী। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণ চেষ্টাকারী ইতি আক্তারকে উদ্ধার করে।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান, সকাল ৯টার দিকে ওই মহিলাকে বিদ্যালয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। একসময় মহিলাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তার মেয়ে ফারহানা এই স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। পরে শিক্ষক জানান, প্রথম শ্রেণিতে ফারহানা নামে কোনো ছাত্রী নেই। এরপর মহিলাকে তাদের অফিসে নিয়ে আসা হয়। স্থানীয় লোকজনকে খবর দিলে তারা মহিলার হাতে বাচ্চাদের জুস ও অ্যান্টিবায়োটিকের প্যাকেট দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আটককৃত ইতি আক্তার পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রাথমিক স্কুলগামী শিশুদের টার্গেট করে তাদের সঙ্গে থাকা স্বর্ণ চুরি করতেন। আজ কাঁদিপুরে এই কাজ করতে গিয়ে তিনি এলাকাবাসীর রোষানলে পড়েন। থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতি আক্তার চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, তিনি শিশু অপহরণকারী নন, বরং বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুদের কান ও গলার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়াই তার উদ্দেশ্য ছিল।
এই ঘটনায় অভিভাবকরা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী বিভিন্ন স্থানে গিয়ে শিশুদের স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com