1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর

কয়রায় জমি নিয়ে সংঘর্ষ: ইউপি সদস্যসহ আহত ৫

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

খুলনার কয়রা উপজেলার জোড়শিং পাতাখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ২১ জুলাই সকাল ১০টার দিকে জোড়শিং গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়শিং গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর পুত্র রব্বানীর সঙ্গে একই এলাকার মৃত হাজরা গাজীর পুত্র আছের আলীদের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কিবরিয়া ও তার ভাই আবু সাহামাসহ কয়েকজন উভয় পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ উঠেছে, এ সময় আছের আলী গংরা তাদের ওপরও হামলা চালায়। এতে ইউপি সদস্য গোলাম কিবরিয়া, আবু সাহামা, মুর্শিদ ও কবিরুল আহত হন। আহত ইউপি সদস্য গোলাম কিবরিয়াকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে আছের আলী গংদের মারপিটে গোলাম রব্বানীসহ তাদের পক্ষের কয়েকজন আহত হন এবং তারাও কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আছের আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “তারা আমাদের মারপিট করে আহত করেছে। আমরা তাদের মারপিট করিনি।”
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন, তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com