1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ঠাকুরগাঁওয়ে অবৈধ মজুতদার ও চালকলকে জরিমানা

জামিল হাসান জামিল
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

কৃষিতে স্বনির্ভর দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। এখানে ধান, গম, ভুট্টা সহ সব ধরনের ফসল উৎপাদন হয় পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলির তুলনায় অনেক বেশি। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী ও অবৈধ মজুতদারদের কারনে মাঝে মাঝেই এখানে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার সৃষ্টি হয়।সম্প্রতি অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা সহ ধান,চালের দাম বৃদ্ধি রোধকল্পে অবৈধ মজুতদার, লাইসেন্স বিহীন চালকল ও অসাধু অটো রাইস মিল মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ।

গত দু দিনে ঠাকুরগাঁও জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে অবৈধ মজুতবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার শিবগঞ্জ এলাকার কাসেম হাস্কিং মিলে সরকার অনুমোদিত মজুতের চেয়ে প্রায় ১২০ মেট্রিক টন অতিরিক্ত ধান পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সেখানে নির্বাহী হাকিম মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয় ও অতিরিক্ত ধান ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সময় লাইসেন্সবিহীন ধানের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের গুদামেও অভিযান চালানো হয়। সেখানে ৪০ মেট্রিক টন ধানের অবৈধ মজুত পাওয়া যায়। এই ব্যবসায়ীকেও ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়াও সদর উপজেলার খোচাবাড়ি এলাকার দুইভাই অটো রাইস মিলে অনুমোদিত সময়ের চেয়ে অধিক সময় ধরে ধান মজুত করায় মোবাইল কোর্টের আওতায় ৪০ হাজার টাকা জরিমানা করেন, যা ঘটনাস্থলে আদায় করা হয়।অভিযানে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, ধান চালের দাম বৃদ্ধি রোধকল্পে এবং অবৈধ চালকল মালিকদের সহ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নষ্ট করতে ঠাকুরগাঁও খাদ্য বিভাগ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমাদের এ অভিযান চলমান রয়েছে এবং এটি অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com