1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

শেরপুরে দিনের বেলায় বাড়িতে চুরি: নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট

Shakhowat Sheikh
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলায় দিনের বেলায় তালাবদ্ধ একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির ভেতরে ঢুকে নগদ দুই লাখ টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. হযরত আলী।
ভুক্তভোগী হযরত আলী জানান, তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দাড়কিপাড়া এলাকায় বসবাস করেন।
গত ২৩ জুলাই (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১টার দিকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি সাতরা যান। যাওয়ার আগে তারা বাসায় তালা দিয়ে যান। পরবর্তীতে বিকেল ৬টার দিকে বাড়িতে ফিরে এসে দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরে থাকা আলমারি, ওয়ারড্রোব ও বাক্সের তালা ভেঙে তছনছ করা হয়েছে।
হযরত আলী আরও জানান, চোরেরা আলমারির ড্রয়ারে রাখা নগদ দুই লাখ টাকা, প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালঙ্কার (যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা) এবং মূল্যবান কিছু কাপড়-চোপড় নিয়ে গেছে।
ঘটনার সময় আশেপাশের প্রতিবেশীরা চিৎকার শুনে এসে উপস্থিত হন এবং পরিস্থিতি প্রত্যক্ষ করেন।
চুরির ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হযরত আলী। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, দুপুর ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোর/চোরেরা এই ঘটনা ঘটায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুদ্দিন জানান, অভিযোগটি পেয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com