1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জোরে ছুরিকাঘাত

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ময়দান ক্যাম্প পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জোরে মোতালেব হোসেন (৫০)-কে বুকে ছুরি মেরে পালিয়েছে ঘাতক রুবেল মিয়া (২৫)।
‎শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত মোতালেব হোসেনকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, মোতালেব হোসেনকে মাথা, বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে রুবেল পালিয়ে যায়।
‎জানা গেছে, ঘাতক রুবেল মিয়া একই এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। এলাকাবাসীর বরাতে মিন্টু মিয়া জানান, রুবেল মিয়া মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে সম্প্রতি এলাকায় একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তার পিতা নিজেই আহত মোতালেব হোসেনসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। সেই সালিশ বৈঠকে রুবেলকে শাসন করা হয়।
‎এই অপমানের প্রতিশোধ নিতেই রুবেল পরিকল্পিতভাবে মোতালেব হোসেনের ওপর হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন মোতালেব হোসেনকে একা পেয়ে তার ওপর বর্বর হামলা চালায় রুবেল এবং দ্রুত স্থান ত্যাগ করে।
‎এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘাতক রুবেলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com