1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেছারাবাদে গৃহবধূকে চাচা শ্বশুরের অনৈতিক প্রস্তাব : থানায় অভিযোগ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদে দুই সন্তানের জননী ফারজানা বেগম (২২) নামের এক গৃহবধূকে চাচা শ্বশুরের মোবাইল ফোনে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শাহীন ফিটার উপজেলার বলদিয়া ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের মো. আলী আক্কাবার ফিটারের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ী শাহীন ফিটার তার ভাইয়ের ছেলের স্ত্রীকে মোবাইলে অনৈতিক প্রস্তাব দেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীরা ক্ষুদ্ধ হয়ে তার বাড়ি ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালায়। পরে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী ফারজানা বেগম বলেন, “প্রতিবেশী শাহীন ফিটার সম্পর্কে আমার চাচা শ্বশুর হন। তিনি দীর্ঘদিন ধরে মোবাইলে অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন, আমি তাতে রাজি না হওয়ায় সে বিভিন্নভাবে আমাকে হুমকি দিতে থাকেন। পরে স্বামী ও প্রতিবেশীদের রেকর্ডকৃত ফোনালাপ শুনাই। পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। আমি এর ন্যায্য বিচার চাই।”
এ বিষয়ে শাহীন ফিটার জানান, “আমাদের সঙ্গে ওই পরিবারের ভালো সম্পর্ক ছিল। তারা বিভিন্ন সময়ে সমস্যা দেখিয়ে আমার কাছ থেকে অর্থ নিয়েছে। ফোনে যে কথাগুলো বলেছি, সেটা ঠিক হয়নি। তাকে ভালো লাগার বিষয়টি জানিয়েছিলাম। শরিয়ত অনুযায়ী পুরুষ একাধিক বিয়ে করতে পারে। ফারজানা রাজি হলে তাকে বিয়ে করতাম।” তবে এর আগে তার দুটি বিয়ে ছিল কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে রাজি হননি।
বলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. জাহারুল ইসলাম বলেন, “ঘটনার পর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী শাহীন ফিটারের বাড়ি ঘেরাও করে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তিনি দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত ছিলেন।”
স্থানীয় ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, “শাহীন ফিটার একজন বিত্তশালী ব্যক্তি। এর আগেও তিনি দুটি বিয়ে করেছেন। ছেলের বউকে কুপ্রস্তাব দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। পুলিশের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না। তার অবশ্যই বিচার হওয়া উচিত।”
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com