1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ছাত্র দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের মধ্যে

মোঃ সোহেল শিকদার
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

দশমিনা উপজেলার ছাত্রদল সর্বাত্মক আন্দোলন চলছে চলবে স্লোগানে  জনমত তৈরির লক্ষ্যে দশমিনা সরকারি এ আর টি কলেজের সাবেক সভাপতি , মোঃ আবুল হোসেন বশার  নেতৃত্বে  দশমিনা বিভিন্ন সড়ক সহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান,গাড়ি চালক ও সাধারণ মানুষের মধ্যে  লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা যুবদলের, মোঃ ছিদ্দিক, দশমিনা উপজেলার ছাত্র দলের নেতা ,মোঃ নোবেল খাঁন, ও মোঃ কিবরিয়া আহম্মেদ করিম,সহ দলীয় নেতাকর্মী । দশমিনা উপজেলার ছাত্র দলের নেতাকর্মীরা মনে করেন মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে জনগণের ভোট ছাড়াই ডার্মী নির্বাচনের মাধ্যমে একদলীয় সরকার ও এক ব্যক্তির শাসন কায়েমের জন্য দেশের স্বার্থ ও সাবভৌমত্ব বিকিয়ে দেয়া হয়েছে বিদেশী প্রভুদের কাছে। জনগণ এই পরিস্থিতির অবসান চায়। জনগণ বাঁচতে চায় এবং তাদের প্রিয় দেশকে বাঁচাতে চায়।

নেতাকর্মীরা আরো বলেন আসুন আমরা আরও ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত অবৈধ সরকারের অবসান ঘটিয়ে তাদের অপশাসন, লুটপাট, দুর্নীতি, অনাচার ও অত্যাচার থেকে দেশকে মুক্ত করি এবং নিজেরা যুক্ত হই। এই ন্যায়যুদ্ধে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com