1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালিত

Md. Abdullah Al Mamun
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর ঘাটাইল হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আহবায়ক কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মাহবুবুল চাঁন মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এবং সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শাহনেওয়াজ প্রমুখ।

বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com