1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটো রিক্সা

সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ নগরিকে  যানজট মুক্ত করতে কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে একটি গোল টেবিল বৈঠক করা  হয় যেখানে উপস্থিত ছিলেন সিটি মেয়র সেলিনা হায়াত আইভি,নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান সহ নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ নারায়ণগঞ্জ পুলিশ সুপার।
এই গোল টেবিল বৈঠক থেকে সিদ্ধান্ত করা হয়, নারায়ণগঞ্জে অবৈধ স্ট্যান্ড এবং অবৈধ যানবাহন সহ  ফিটনেস বিহীন সকল প্রকার যানবাহ চালানো যাবে না। তবে তিন থেকে চার দিন এ নিয়ম মানলেও পরবর্তীতে এ সিদ্ধান্তকে তোয়াক্কা না করে শহরের বুকে দাপিয়ে  বেড়াচ্ছে অবৈধ অটোরিক্সা। তথ্যসূত্রে জানা যায় কিছু অসাধু পুলিশ কর্মকর্তা এবং কিছুসংখ্যক নামধারী ও কার্ডধারী সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তিদের ছত্রছায়ায় প্রকাশ্যে শহরের বুকে চলছে এই অবৈধ অটো রিক্সা  বাণিজ্য।
নামধারী সাংবাদিকদের প্রতিটি অটো রিক্সার জন্য দিতে হয় প্রতিদিন চল্লিশ  থেকে পঞ্চাশ  টাকা করে। এর বিনিময়ে পুলিশ গাড়ি ধরলেই সেই কথিত সাংবাদিক সাহেব ফোনালাপ এর মাধ্যমে দেন দরবার করে রিক্সাটি ছাড়িয়ে নেন ট্রাফিক পুলিশের কাছ থেকে। এর ফলে একটি অসাধু চক্র প্রতিনিয়ত হাতিয়ে  নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ।  এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টি আই এডমিন  শেখ এম এ করিমের সাথে যোগাযোগ করার জন্য তাকে কয়েকবার মুঠোফোন করলে ফোন ধরেননি করিম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com