1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

দুর্গাপুরে সিপিবি‘র কমিটি গঠন

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি‘র দুই দিনব্যাপী ২১তম সম্মেলন শেষ হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

এ উপলক্ষে টঙ্ক স্মৃতি স্তম্ভ ও কমরেড মণিসিংহ যাদুঘর প্রাঙ্গণে প্রথম দিন উদ্বোধনী আলোচনা সভায় সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে ‘‘দুঃশাসন হঠাও, ব্যাবস্থা বদলাও, বিকল্প গড়, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক সমাজ জোড়দার কর’’ এই প্রতিপাদ্যে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, নেত্রকোনা জেলা সিপিবি‘র সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, উপজেলা কমিটির সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক, ক্ষেত মজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবণী কান্ত হাজং, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খাঁন প্রমুখ। ২য় দিন রোববার রাতে নারী নেত্রী কমরেড হেনা বেগমের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আলকাছ উদ্দিন মীরকে সভাপতি, রুপন কুমার সরকারকে সাধারন সম্পাদক ও মোরশেদ আলমকে সহ-সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।এসময় সিপিবি ও সহযোগী অঙ্গ সংগঠন গুলোর শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com