1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

সুন্দরবনে হারিয়ে গিয়ে ৯৯৯-এ কল, ৩১ পর্যটক উদ্ধার

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে
পথ হারিয়ে সুন্দরবনের গহীন হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। হারিয়ে গিয়ে জাতীয় জরুরী সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ বন বিভাগের সহায়তায় তাদের উদ্ধার করে।ওই সময় ভয় ও আতঙ্কে তিনঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলায় অসুস্থ হয়ে পড়েন দুই পর্যটক। সোমবার বিকেলে বনের গহীন থেকে উদ্ধার হওয়া এ পর্যটকদের বিকেলেই তাদেরকে বাড়ীতে পাঠিয়ে দিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যান এ পর্যটকেরা। এরপর তারা অতি উৎসাহী হয়ে বনের গহীনে পথ চলতে থাকেন। বনে চলতে চলতে দুই কিলোমিটার ভিতরে দিকে গিয়ে পথ হারিয়ে ফেলেন তারা।
পরে ভীত সন্ত্রস্ত হয়ে ৯৯৯-এ কল করেন তারা। এরপর ৯৯৯-এর কল আসে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামের কাছে। পরে তিনি পর্যবেক্ষণ চালিয়ে করমজলের গহীন বন থেকে বিকেলে তাদেরকে বন বিভাগের সহায়তায় উদ্ধার করেন।পরে স্থায়ী বন্দরের পিকনিক কর্নারে এনে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, চিতলমারী থেকে ৩১ জনের একটি দল সকালে সুন্দরবনের করমজলে ভ্রমণে যান। বনে প্রবেশের পর তারা পথ হারিয়ে ফেলেন। তখন এ দলের মধ্যে থাকা ফেরদৌস নামের এক কিশোর তার মোবাইল থেকে ৯৯৯-এ কল দেন। সেই কলে তাদেরকে উদ্ধার করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com