1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

বিশ্ব নারী দিবস উপলক্ষে রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসব

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
৮ মার্চ বিশ্ব নারী দিবস। দিবসটিকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসব ২০২৪। সেভ ইয়ুথ আরইউ চ্যাপ্টারের উদ্যোগে ‘নারীর চোখে আগামীর বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত উৎসবটি আয়োজিত হচ্ছে।
নারীর ক্ষমতায়ন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর সমতা বিধান, নারী সহিংসতা দূরীকরণ এবং নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।
এশিয়ান সংসদীয় এই বিতর্ক প্রতিযোগিতাটি নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিতর্ক সংগঠন থেকে তিনজন নারী বিতার্কিকের সমন্বয়ে গঠিত একাধিক দল অংশগ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করতে পারবে। সেক্ষেত্রে আগে রেজিষ্ট্রেশন করা ০৮ টি দল চূড়ান্ত করবে আয়োজক কমিটি। আগামী ১-৭ মার্চ নক-আউট পর্ব এবং ৮ মার্চ সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
উক্ত বিতর্ক উৎসবে কোন রেজিস্ট্রেশন ফি নেই। এশিয়ান সংসদীয় ধারায় বিতর্কটি পরিচালিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com