রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে সাজানো মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছে ভুক্তভোগী যুবক সহ তার পরিবার। মিথ্যা মামলায় ২০ দিন হাজত খেটে বাড়িতে ফেরার পর আবারো নতুন করে ওই যুবকের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এঘটনায় স্হানীয়রা সহ প্রতিবেশীরা সুষ্ঠু তদন্ত পূর্বক উক্ত মামলা প্রতাহারের দাবি জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে,রংপুরের মিঠাপুকুর থানাধীন বালারহাট ইউনিয়নের গাড়ালচৌকি গ্রামে। ভুক্তভোগী ওই যুবকের নাম ছামিউল ইসলাম (৩৫)। তিনি একই গ্রামের ছপিজল মিয়ার পুত্র। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার গাড়ালচৌকি গ্রামে ছকমল হোসেনের পুত্র আক্কাস আলীর (৪২) সঙ্গে চাচাত ভাই ছামিউল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই ঘটনায় জমি নিয়ে উভয়ের মামলা আদালতে চলমান। মামলা চলমান অবস্থায় আক্কাস আলী প্রতিপক্ষ ছামিউলকে দমাতে একের পর এক মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ থানায় দায়ের করেন। যেগুলো বিভিন্ন সময়ে পুলিশ তদন্ত করে মিথ্যা বলে প্রমানীত হয়। সর্বশেষ ১১ জুলাই, রাত্রি আনুমানিক ১০:৩০ মিনিটে, বালারহাট গাড়ালচৌকি জোড়াপুল সংলগ্ন, আক্কাস আলীকে কুপিয়ে জখম করার অভিযোগে ওঠে প্রতিপক্ষ ছামিউলের বিরুদ্ধে। এঘটনায় আক্কাস আলী প্রতিপক্ষ ছামিউল সহ তার পিতা ছপিজল মিয়া এবং ছেলে মোসাদ্দেক হোসেন (১৯) এর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। যে মামলায় ছামিউল ২০ দিন কারাভোগ করেন। স্থানীয় বাসিন্দা হেলাল জানান, জোড়াপুল নামক স্থানে আক্কাস আলীকে মারধরের ঘটনাটি সাজানো। যখন আমরা খবর পাই তখন ছামিউল বাড়িতে ছিল। তাদের দাবি সম্ভবত আক্কাস আলী নিজের শরীর নিজে অথবা কাউকে দিয়ে রক্তাত্ত জখম করেছে। মোত্তর্জা বলেন, ছামিউলকে ফাঁসাতে এটা নাটক হতে পারে। মারামারি হলে আমরা জানতাম। গ্রামের কেউ দেখেনি। পরে শুনি মামলা করা হয়েছে। ভুক্তভোগী ছামিউল বলেন, আক্কাসের একটি সাজানো মামলায় ২০ দিন কারাভেভাগ করলাম। এখনো আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছি। এরমধ্যে আবারো আক্কাসের স্ত্রী লাভলী বেগম কথিত জখম নিয়ে হাসপাতালে ভর্তি থেকে আবারো মামলা করার চেষ্টা করছে। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই। তবে অভিযুক্ত আক্কাস আলী বলেন, ভরা দুপুরে আমার স্ত্রীর মাথায় কোপ দেওয়া হয়েছে। আমার স্ত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আমি কোর্টে মামলা করেছি। আর পূর্বে আমাকে মারধরের ঘটনা ছামিউল ঘটিয়েছে। নিজের মাথা নিজে কেউ ফাটাতে পারেনা। এবিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, আমি কয়েকদিন পূর্বে যোগদান করেছি। তদন্তে ঘটনার সত্যতা না পেলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
যৌন নিপীড়নকারী কুলাঙ্গার, চরিত্রহীন শিক্ষক পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার ও নিরাপদ ক্যাম্পাসের জন্য মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। ১৮ আগষ্ট (সোমবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকডা ইউনিয়ন ২ নং ওয়াড়ের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য জামাল উদ্দিন (৪৬) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার এশারের নামাজের পর তার বাড়ি সংলগ্ন মসজিদ
দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলি সিপি
ফেনী পুলিশ লাইন মেসে সহকর্মী আলী কে কুপিয়ে আহত,মনোয়ার আনসার সদস্য গ্রেপফতার করা হয়েছে। ফেনী পুলিশ লাইনে সহকর্মীর বটির কোপে মো. রহমত আলী (৫৪) নামে আনসারের এক সদস্য আহত হয়েছেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চর চামিতা গ্রামের প্রবাসী প্রবাসী আবু বকর শিবলু ও মাসুদ পরিবারের সম্পত্তি দখল করে বাগানের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আব্দুল
নীলফামারীর ডোমারে প্রায় দেড় মাস ধরে সৈয়দপুর বানিজ্য মেলার প্রবেশ টিকিটের অবৈধ লটারী বিক্রি চলছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে । এতে এলাকায় আইন শৃংখলার অবনতি ঘটছে ব্যাপক। সরেজমিনে জানা
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্যুটার মান্নান ও হৃদয় বাঘ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হত্যা মামলার অন্যতম আসামি লালু, সৈকতসহ তাদের আত্মীয়-স্বজনদের ৮টি বসতঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, এক’শ গ্রাম গাঁজা এবং একটি দেশীয় তৈরি ছুরিসহ জামান মিয়া (২৩) নামের এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।শনিবার (১৬ আগস্ট) রাত
সংবাদ প্রকাশের জের ধরে শেরপুরের ঝিনাইগাতীতে ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই ও অজ্ঞানামা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে তাদের