1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

লক্ষ্মীপুরে প্রবাসীর বাগান দখল এবং গাছ কেটে বিক্রি’র অভিযোগ বিএনপি নেতা’র বিরুদ্ধে

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চর চামিতা গ্রামের  প্রবাসী প্রবাসী আবু বকর শিবলু ও মাসুদ পরিবারের সম্পত্তি দখল করে বাগানের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাকিয়ান মুরাদ বিরুদ্ধে। তবে বিএনপি নেতা মুরাদের দাবি এটি তাদের  সম্পত্তি গত ৫০ ধরে শিবলু শিবলু ও মাসুদ পরিবার  দখল করে আছে।
সোমবার১১ আগস্ট চর চামিতা মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। একই দিন সকাল থেকে দখল করা বাগান থেকে বাঁশ সহ বিভিন্ন গাছ কেটে বিক্রি করে দেয় বিএনপি নেতা মুরাদ।
সৌদি প্রবাসী আবু বকর শিবলু একই বাড়ির মৃত – জয়নাল আবেদিন এর ছেলে। অভিযুক্ত মুরাদ একই বাড়ির মৃত – আবদুল মান্নান এর ছেলে এবং হাজির পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
জানা যায়, প্রায় ৫০ বছর ধরে এই জমি দখলে রয়েছে প্রবাসী আবু বকর শিবলুর ও মাসুদের পরিবার পরিবার কিন্তু তারা বিদেশ যাওয়ার পর মুরাদ ও তার পরিবারের লোকজন এই জমি দখল করার পায়তারা করছে। ঘটনার দিন জোরপূর্বক প্রবাসীর জমি থেকে বাঁশ কেটে নিয়ে যায়।
প্রবাসী আবু বকর শিবলু বলেন, আমি দেশে থাকা অবস্থায় তারা এই জমি নিয়ে কোন কথা বলেনি। আমি দেশের বাহিরে আসার পর থেকে তারা আমাদের নারকেল, সুপারিসহ আমাদের বিভিন্ন জমি দখল করার চেষ্টা করছে এবং আমার মাকে হুমকি দিচ্ছে। উক্ত জমি আমার দাদী আমার বাবা জয়নাল আবদীন ও চাচা আনোয়ার হোসেনকে দলিল করে লিখে দেন আমরা উভয় পরিবার বিগত ৫০ বছর যাবত  জমি ভোগ দখল করে আসছি তাছাড়া বাড়িতে আমাদের ৫০০শতাংশ  জমি সবগুলোই মুরাদ জবর দখল করে রাখছে ।মাসুদ পরিবার আমাদের পরিবার এবং আমার বড় জেঠাদের পরিবারের কাউকে কোন সম্পত্তির সঠিক হিসাব সে দিচ্ছে না।
 আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
জয়নাল আবেদিন এর স্ত্রী মরিয়ম বেগম  বলেন, আমার ছেলে একজন প্রবাসী বাড়িতে আমি একা থাকি।  আমরা গত ৫০ বছর থেকে এই সম্পত্তি ভোগ করে আসছি।
.আমার বাড়িতে কোন পুরুষ না থাকায় এবং মুরাদ  স্থানীয় বিএনপির নেতা হওয়ায় সুবাদে ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উক্ত সম্পত্তি জবর দখল করে। এখন বাগানের বাশ সহ অন্যান্য গাছ কেটে নিয়ে যাচ্ছে।
এদিকে মুরাদ উল্টো অভিযোগ করে বলেন, এই জমি তাদের পৈত্রিক সম্পত্তি। শিবলুর পরিবারের লোকজন ৫০ বছর ধরে জোরপূর্বক জমি দখল করে রেখেছিল।  তাদের জমি থেকে গাছ কেটে নিয়েছেন বলে জানান তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com