1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস

মোঃ সোহানুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। একসঙ্গে এতগুলো তরতাজা প্রাণের নিথর দেহ গ্রামে ফিরে আসায় পুরো এলাকা যেন শোকে স্তব্ধ হয়ে পড়ে। স্বজনদের আহাজারি আর কান্নায় মঙ্গলবার সকালজুড়ে ভারী হয়ে ওঠে নওগাঁর আকাশ-বাতাস।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত ৬ যুবকের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৫ মে) রাতে অপর ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় অংশ নিতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ ভিড় করেন। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবার-স্বজনরা। অনেকেই আহাজারি করতে করতে বারবার মূর্ছা যান। পুরো জানাজাস্থলে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ।

যৌথ জানাজায় উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান এবং নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

এ সময় বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনার নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা ও তাদের ছেলেদের লেখাপড়ার খরচ সার্বিক সহযোগিতা করার আশাস দেন ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।

যাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে তারা হলেন— রাজেন্দ্রবাটি গ্রামের মো. সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মো. আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল বারেক, মো. আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা, একাব্বরের ছেলে মো. সোহাগ, মো. শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর।

জানাজা শেষে অশ্রুসিক্ত পরিবেশে তাদের নিজ গ্রামের সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

অন্যদিকে সোমবার রাতে একই ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুর ইসলাম এবং পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

একই ইউনিয়নের ৯ যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো ভারশোঁ ইউনিয়নজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারিয়ে অনেক পরিবার এখন দিশেহারা। কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য, কেউবা একসঙ্গে হারিয়েছেন দুই সন্তান।

স্থানীয়দের ভাষ্য, ঈদকে সামনে রেখে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু আনন্দযাত্রা শেষ হলো লাশ হয়ে ফিরে আসার মধ্য দিয়ে।

উল্লেখ্য, সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com