নওগাঁ জেলার বদলগাছি থানা পুলিশের তৎপরতায় এবং জনগণের সহযোগিতায় একটি চুরি হয়ে যাওয়া ছাগল এবং চোরাই কাজে ব্যবহৃত অটোগাড়ি সহ চোর স্বামী-স্ত্রী সহ ০৩ চোর সদস্য গ্রেফতার।
অদ্য ০৯/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩ঃ৩০ ঘটিকার সময় বদলগাছি থানাধীন বালুভরা ইউপির মির্জাপুর গ্রামস্থ বাদী নাজমা বেগম(৪৯), স্বামী-মৃত আনোয়ার হোসেন, সাং-মির্জাপুর, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ বসতবাড়ির খলিয়ান হতে ছাগলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন দেখে ফেলেন এবং তাদের পিছু ধাওয়া করে।
এলাকায় টহলরত বদলগাছি থানা পুলিশের একটি টিম জনগণের সহায়তায় চোরাই ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত অটোগাড়ি সহ আসামি ১। মোঃ শহীদ (৩৮), পিতা-মোঃ হারুন,২। মোসাঃ জেসমিন খাতুন(৩০), স্বামী-মোঃ শহীদ সাং পার নওগাঁ, ৩। মোঃ সাগর ইসলাম (২৪), পিতা- মোঃ লটুয়া, সাং রজকপুর ধোপাপাড়া, সর্ব থানা ও জেলা- নওগাঁদেরকে বদলগাছি থানাধীন বারাতৈল নামক স্থানে তাদেরকে আটক করা হয়। আসামিগনদের বিরুদ্ধে বদলগাছি থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।