ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থেকেও চেয়ারম্যান পদে বহাল থাকার অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাসের পর মাস অনুপস্থিত থেকেও অনৈতিকভাবে চেয়ারম্যান পদে বহাল থাকার অভিযোগ উঠেছে গাজিরভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি কর্মস্থলে না আসায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর ফলে নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি সেবা নিতে এসে দিনের পর দিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ সূত্রে জানা গেছে, ১ বছর ধরে ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে আসেন না। তিনি গাজিরভিটা […]
