1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

অতিরিক্ত আইজিপি হলেন মোঃ তওফিক মাহবুব চৌধুরী

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩৫ বার পড়া হয়েছে

পুলিশ বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হলেন জকিগঞ্জের কৃতি সন্তান মোঃ তওফিক মাহবুব চৌধুরী। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মোঃ তওফিক মাহবুব চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিতপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষাবিদ পরিবারে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বজনশ্রদ্ধেয় মরহুম এম.এ মান্নান চৌধুরী সিলেট এম.সি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, পরোপকারী ও সাদা মনের মানুষ। তার মা নূর-রওশন চৌধুরী ছিলেন একজন রত্নগর্ভা জননী। তিনি সুনামগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরবর্তীকালে সিলেট জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ তওফিক মাহবুব চৌধুরী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট এম.সি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো, লাইবেরিয়া ও ডারফুর, সুদান মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

চাকরী জীবনে তিনি পুলিশ সুপার হিসেবে বরিশাল ও রাজশাহী জেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বিচক্ষণ ও করিৎকর্মা এই পুলিশ অফিসার স্টাফ অফিসার-টু-আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি ডিবি-দক্ষিণ ও ডিসি ওয়ারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ডিসি হেডকোয়ার্টার্স এবং স্পেশাল ব্রাঞ্চের এসপি (প্রশাসন ও অর্থ) হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের নজর কাড়েন। নিরহংকার এই পুলিশ কর্মকর্তা পুলিশ বাহিনীর মাঝে মানবিক, সৎ, মেধাবী ও চৌকস অফিসার হিসেবে পরিচিত। তিনি মাঝে কিছুদিন তিনি পুলিশ হেডকোয়ার্টস এ দায়িত্বে ছিলেন।অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সোসাল মিডিয়ায় ফেইসবুকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে দেখা যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com