সারা দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪। তারই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার, মির্জাগঞ্জ উপজেলায় চারদিন-ব্যাপী অর্থনৈতিক শুমারী ২০২৪ এর প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন অনুষ্ঠিত।এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ তরিকুল ইসলাম (উপজেলা নির্বাহী অফিসার মির্জাগঞ্জ পটুয়াখালী)।বিশেষ অতিথিজনাব মোঃ মিরাজুর রহমান (জেলা শুমারি সমন্বয়কারী পটুয়াখালী ২)।জনাব মোঃ গোলাম সারোয়ার (প্রধান শিক্ষক সুবিদখালী রোকেয়া খানম পাইলট মাধ্যমিক বিদ্যালয়)।মাস্টার ট্রেইনার,জনাব মোঃ দেলোয়ার হোসেন (উপজেলা শুমারি সমন্বয়কারী মির্জাগঞ্জ পটুয়াখালী)জনাব মোঃ আবু আলী সাবের (জোনাল অফিসার মির্জাগঞ্জ পটুয়াখালী)। এছাড়াও উপস্থিত ছিলেনজনাব মোঃ জলিলুর রহমান (স্টাফ রিপোর্টার দৈনিক দেশ বুলেটিন),জনাব মোঃ রুবেল গাজী (ইউ পি উদ্যোক্তা) সহ সকল তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার গন।উপস্থিত বক্তৃতায় প্রধান অতিথি বলেন,আপনারা সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এবং সঠিক অর্থনৈতিক তথ্য তুলে ধরবেন।কারণ একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে সঠিক অর্থনৈতিক শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরোও বলেন, একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে সরকারিভাবে কোন সহায়তা দরকার হলে সে প্রতিষ্ঠানের তথ্য সরকারের কাছে অবশ্যই থাকা দরকার। তাই আপনারা সঠিকভাবে তদন্ত করে প্রতিষ্ঠানের নিকটে গিয়ে সঠিক তথ্য সরকারের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করবেন। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ট্রেইনার মোঃ দেলোয়ার হোসেন প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করেন।