1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণকারী লম্পট ইমাম আটক

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে
যশোরের শার্শার আমলাই গ্রামে গলায় দা ধরে গৃহবধূকে ধর্ষণকারী সেই লম্পট ইমাম হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। ১০ মার্চ রবিবার দুপুরে আমলাই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক ইমাম ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ০৯মার্চ বিকালে নির্যাতিতা গৃহবধূ থানায় এসে মামলা দায়ের করলে ধর্ষক ইমামকে আটক করতে মাঠে নামে পুলিশের একটি টিম। মাঠে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে মামলা হওয়ার ২৪ঘন্টার মধ্যে তার নিজ গ্রাম আমলাই থেকে তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনিরুজ্জামান পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।উল্লেখ্য, উপজেলার আমলাই গ্রামে রাতের বেলা গৃহবধূ (২১) কে একা পেয়ে গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট ইমাম হোসেন এবং বিষয়টি সে স্থানীয় মাতব্বর দের ম্যানেজ করে ভয়ভীতি দেখিয়ে নির্যাতিতা পরিবার কে বিষয়টি চেপে যাওয়ার জন্য চাপ দেয়। পরে সাংবাদিকদের কাছে খবর এলে সাংবাদিকরা সরজমিনে সত্যতা পেয়ে পুলিশকে বিষয়টি জানান।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্যাতিতা পরিবারের সাথে যোগাযোগ করে তাদের আইনি সহায়তার আশ্বাসে ভুক্তভোগী গৃহবধূ থানায় এসে ইমাম হোসেনের নামে ধর্ষণের মামলা দায়ের করেন এবং পুলিশ লম্পট ধর্ষক কে আটক করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com