1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

আইনজীবী সাইফুল হত্যাকান্ডের প্রকৃত বিচার আমরা করবোই : লোহাগাড়ায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
ট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের প্রকৃত বিচার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্টের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিল আলিফের জন্মভূমির কাছে, তার পিতা-মাতার কাছে, ভাই-বোনদের কাছে, আপনাদের কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ যে, আলিফের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবোই। আলিফের হত্যাকারী যেই হোক, যতই শক্তিশালী হোক, হত্যাকারীরা আইনের আওতার বাহিরে যেতে পারবে না। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল আনুমানিক  ৩টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত, পরিবারের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমকে দেওয়া এক  ব্রিফিং এ  তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ইতিমধ্যেই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করণীয়, সেটা আমরা করছি। আলিফ যেমন তার পিতার সন্তান, তেমনিই আলিফ আমাদের পরিবারের গর্বিত সদস্য ছিলেন। আমরাও আলিফের আরেকটি পরিবার হিসেবে পাশে থাকবো। তিনি আরও বলেন, আলিফ দ্বিতীয় প্রজন্মের যুদ্ধোত্তর বাংলাদেশ উপহার দিতে রাজপথে সহকর্মী ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিল মনে করে, বাংলাদেশের প্রতিটি আইনজীবী তাদের সহযোদ্ধা, তাদের ভাই, তাদের বোন এবং তাদের আত্মার আত্মীয়। আলিফ একইভাবে বাংলাদেশের ৭০ হাজার আইনজীবী পরিবারের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল সেই পরিবারের সদস্যকে হারিয়ে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়শনের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দীন খান, সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আসহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও সদস্য সচিব মো: সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার একটি রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে প্রিজনভ্যান আটকে রেখে চিন্ময়ের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা বিক্ষোভ  করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের  সংঘর্ষ হয়। এ সময় চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে কিছু  দুষ্কৃতকারী  রঙ্গম কনভেনশন হলের পেছনে হত্যা করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। গত ২৭ নভেম্বর চতুর্থ দফা জানাজা শেষে সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com